ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সালথায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:২১ অপরাহ্ন

banglahour


ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এ সময় উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজীব শেখ, কসবা গট্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ ও পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। 


ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, রাজীব শেখ ও জিলাল শেখকে ১ মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১শ' টাকা করে জরিমানা এবং তুহিন শেখকে ১৫ দিনের কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন জানান, সাজাপ্রাপ্তদেরকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম