ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উৎসব আনন্দে বান্দরবানে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

সারাদেশ | মো ইসহাক। বান্দরবান প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১:১৯ অপরাহ্ন

banglahour


নানা আয়োজনে উৎসব আনন্দে বান্দরবানে পালিত হচ্ছে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।

উৎসবকে ঘিরে ছিল বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত, বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙ্গালি সম্প্রদায় ছাড়াও পার্বত্য এলাকায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এসময় নেছে গেয়ে আনন্দ উপভোগ করে সকলে।

বর্ষবরণের এই আয়োজনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাচিং মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবানে একদিকে চলছে বাঙ্গালিদের বর্ষবরণ বাংলা নববর্ষ উদযাপন অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে চলছে কয়েকদিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম