ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নানা আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন ১৪৩৩

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৮ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ উদযাপন পর্ষদ বর্ণিত এই অনুষ্ঠানের আয়োজন করে।


সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে অংশগ্রহণ করেন বর্ষবরণ উদযাপন পর্ষদের আহ্বায়ক কমরেড জ্যোতি শংকর ঝন্টু, সদস্য সচিব ফকীর শাহাদত হোসেন, উপদেষ্টা ও কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, ওয়ার্কার্স পার্টিও সাধারণ সম্পাদক কমরেড অরুন কুমার সরকার, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা মো. গোলাম আলী, মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, দিলীপ চাকী প্রমূখ।


শুরুতে স্বাগত বক্তব্য দেন বর্ষবরণ উদযাপন পর্ষদের সদস্য সচিব ফকীর শাহাদত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক প্রবীন বামপন্থী নেতা কমরেড জ্যোতি শংকর ঝন্টু।


বর্ষবরণ পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আবদুস সালাম মিয়া।


অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ ও সংগীত শিল্পী ত্রয়ী বিশ্বাস।
এরপর সমিলিত সংগীত, বিভিন্ন সংগঠনের দলীয় সংগীত শেষে শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, পিকআপ, ইজিবাইক, ভ্যান, রিকসা ও মোটরবাইকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।


সকাল ১০টায় দ্বিতীয় পর্বে স্মরণীকা ‘ শিকড়’ এর পাঠউন্মোচন করা হয়।
দুপুর সোয়া ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতি দেওয়া হয়। বিকেল ৪টা থেকে সমাপনী পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জেলার ৪৩টি সংগঠন অংশগ্রহণ করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম