ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারাকান্দায় বৈশাখী অনুষ্ঠানে এমপিকে বাধা ও হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের তারাকান্দায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে অংশগ্রহণে বাধা দেওয়া এবং তাঁর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।


বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পরাজিত বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তাঁর সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।


সংবাদ সম্মেলনে এমপি মুহাম্মদুল্লাহ বলেন, বৈশাখী অনুষ্ঠানে যোগ দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা তাঁকে নিরাপদে সরিয়ে নেন। পরে প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলে অন্তত ১৫ জন আহত হন।


আহতদের মধ্যে মাওলানা হেদায়াতুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।


এমপি আরও অভিযোগ করেন, “আমি সবসময় বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছি। কিন্তু পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ধারাবাহিকভাবে উসকানিমূলক আচরণ করে যাচ্ছেন। এমনকি সম্প্রতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসকের সামনেই আমাকে হুমকি দিয়েছেন।


তিনি দাবি করেন, এর আগেও তাঁর ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন উন্নয়ন কাজেও বাধা দেওয়া হচ্ছে। “তিনি চান আমি কোনো সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে না থাকি। এমনকি আমার নিজ সংসদীয় এলাকায় প্রবেশেও বাধা দেওয়ার হুমকি দিচ্ছেন,”—বলেন এমপি।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে অভিযুক্ত বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম