ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে অন্তত ১০ জেলে অপহরণ, মুক্তিপণের দাবি—শরীফ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে অন্তত ১০ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে বনদস্যু শরীফ বাহিনীর বিরুদ্ধে।
অপহৃতদের মধ্যে ৫ জন বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা এবং বাকি ৫ জন মোরেলগঞ্জ এলাকার বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।


তিনি জানান, শুয়োর মারা খাল এলাকা থেকে মোট ১১ জন জেলেকে অপহরণ করা হয়। এর মধ্যে সবুর নামের এক জেলে ২০ হাজার টাকা বকেয়া রেখে ফিরে এসেছে। তার বাবার নাম আব্দুল হামিদ। সবুর সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে জিম্মি থাকা জেলেদের মধ্যে রয়েছেন—মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুরজামাল শিকদার ও ওয়াহিদ মুন্সি। এছাড়া মোরেলগঞ্জ এলাকার আরও ৫ জন জেলে তাদের হাতে জিম্মি রয়েছে বলে দাবি করা হয়েছে।


এখনও পর্যন্ত দস্যুরা মুক্তিপণের নির্দিষ্ট পরিমাণ জানায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।


এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনা যাচাইয়ে কাজ চলছে এবং এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম