ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(৪ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাছিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আইয়ুব খান।


বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষপর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিদায়ী শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯