ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৮:২৭ অপরাহ্ন

banglahour

নতুন আশা, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস। পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর মাসকান্দা নতুন বাজারে অবস্থিত কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পান্তা-ইলিশ পরিবেশন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলা নববর্ষ গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে পুরোনো গ্লানি ভুলে নতুন উদ্যমে দেশ গড়ার প্রেরণা জোগায়।” তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মানবসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।


কলেজের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম.এ. কুদ্দুস জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইমরান আহমেদ, অর্থ ও হিসাব শাখার দিদার হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯