ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে হাম -রুবেলা'র টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সারাদেশ | মো.মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে হাম-রুবেলা (এমআর) প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,(১৬ এপ্রিল)  সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন ডা.মো.মতিউর রহমানের সভাপতিত্বে তার  কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অংশীজনরা।

সভায় আসন্ন জরুরি এমআর টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা, টিকাদান কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাম ও রুবেলার ঝুঁকি কমাতে গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯