ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য এলাকায় বসবাসকারীদের মান্নোয়নে কাজ করছে সরকার: মীর হেলাল

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৭:২১ অপরাহ্ন

banglahour


ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য এলাকার বসবাসকারীদের মানোন্নয়ন কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা অর্থনৈতিকসহ সব এখানে যুক্ত আছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালকের ম্রো কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি মাত্র ৪৬ দিন হয়েছে। আশা করছি একে একে সব ঠিক হয়ে যাবে। এই এলাকার বিভিন্ন সমস্যাসহ ১২টি সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত, সুপেয় পানির ব্যবস্থা এবং তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেই ব্যবস্থা করতে পারি।

প্রতিমন্ত্রী আরও বলেন, তারা যে পদ্ধতিতে জুম চাষ করছে সেগুলোকে যেন আরও উন্নতভাবে করতে পারে, তাদের উৎপাদিত ফসলগুলো কিভাবে স্থানান্তর করা যায়, নতুন নতুন কর্মসংস্থান করা যায় সে ব্যাপারে তিন পার্বত্য জেলার মন্ত্রী এবং এমপিদের নিয়ে কাজ করে যাব।

তিনি আরও জানান, বাংলাদেশকে আরও সুহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটি হচ্ছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্স। যা পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও সম্প্রসারিত করা হবে।

এ সময় তিনি ম্রো কমপ্লেক্স বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাবার বিতরণ করেন। পরে তিনি সুয়ালক মাঝের পাড়ায় মারমাদের সাংগ্রাই উৎসবের জলকেলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বান্দরবান ৩০০নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ।

সুয়ালক ইউনিয়ন বিএনপির আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বীন মুহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিটুন, আবদুল মাবুদ, জাহাঙ্গীর আলম, মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম লীনা, নিরুতাজ বেগম, সুয়ালক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উশৈচিংসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এবং এলাকার জনসাধারণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯