ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কণ্ঠের সুরক্ষায় সচেতনতা: সিলেটে গণমাধ্যমকর্মী ও বেতারশিল্পীদের বিশেষ কর্মশালা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৫ অপরাহ্ন

banglahour

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে সিলেটে গণমাধ্যমকর্মী ও বেতার উপস্থাপকদের কণ্ঠের সঠিক ব্যবহার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) ও ভয়েজ অ্যান্ড মিডিয়া আর্টস একাডেমির যৌথ উদ্যোগে সিলেটের ইমজা হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল হাফিজ (শাফী)। তিনি তার উপস্থাপনায় কণ্ঠের বৈজ্ঞানিক ব্যবহার, কণ্ঠ সুরক্ষার বিভিন্ন কৌশল এবং কণ্ঠজনিত রোগের ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পেশাগত জীবনে কণ্ঠ সুস্থ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।


অনুষ্ঠানের শুরুতে সিলেট ভয়েজ অ্যান্ড মিডিয়া আর্টস একাডেমির পরিচালক ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান গোলজার আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ইমজা নিউজের সম্পাদক ও সংগঠনের সাবেক সভাপতি দেবব্রত ঘোষ চৌধুরী। এসময় বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপকদের সংগঠন ‘রেডিও অ্যানাউন্সার ক্লাব’-এর সভাপতি সৈয়দা হাসনা আক্তার এবং সংবাদ পাঠক সংসদের সহসভাপতি শিমুল আক্তার বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত জীবনে কণ্ঠ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। কণ্ঠের যথাযথ যত্ন ও সচেতনতা পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, সাংবাদিক ও কণ্ঠনির্ভর পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


দুপুর ২টা থেকে শুরু হওয়া প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মশালায় সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বেতারের সংবাদ পাঠক-পাঠিকাসহ প্রায় ৪০ জন পেশাজীবী অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯