ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ মাস আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৭ অপরাহ্ন

banglahour

স্বপ্ন ছিল, কিন্তু সামর্থ্য ছিল নাএমন বাস্তবতায় থমকে থাকা ১২৬ তরুণ-তরুণীর জীবনে নতুন আশার আলো জ্বালালো এক ব্যতিক্রমী আয়োজন। সিলেট নগরীর একটি কনভেনশন হলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে একযোগে বিয়ের পিঁড়িতে বসেন তারা।


জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, আনন্দঘন পরিবেশ আর উৎসবমুখর আয়োজন—সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি যেন ছিল কোনো সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নের বিয়ের দৃশ্য। তবে এই আয়োজনের পেছনের গল্প ছিল ভিন্ন; উদ্দেশ্য ছিল আর্থিকভাবে অসচ্ছল ও এতিম তরুণ-তরুণীদের স্বপ্ন পূরণ করা এবং তাদের জীবনে স্বাভাবিকতা ও আনন্দ ফিরিয়ে আনা।
অর্থাভাবে দীর্ঘদিন বিয়ে করতে না পারা এসব তরুণ-তরুণীর জন্যই আয়োজন করা হয় এই গণবিবাহ। এর মাধ্যমে ৬৩টি নবদম্পতির নতুন জীবনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।


স্থানীয় মানবিক সংগঠন Seeds of Blessings-এর উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন Seeds of Sadaqah-এর অর্থায়নে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।


শুধু বিয়েই নয়, নবদম্পতিদের স্বাবলম্বী জীবন গড়ার লক্ষ্যে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়, যা তাদের নতুন সংসার শুরুর পথকে সহজ করবে।
Md. Zainul Abedin বলেন, “আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভরতার পথ তৈরি করা। এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ।
আয়োজক Orkatul Jannat বলেন, “নতুন জীবনের শুরুতে এমন সহায়তা তাদের মনে আশা ও আত্মবিশ্বাস জাগাবে।


আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯