শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি ও পূনর্মিলনী উপলক্ষে দুদিনব্যাপী নানা আয়োজন উৎসব মুখর পরিবেশে পালন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ ক্যাম্পাসে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী।র্যালীতে অংশ নিয়ে দীর্ঘদিন পর বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা নেচে গেয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ান।
র্যালী ছাড়াও কেককাটা,আলোচনা এবং খাওয়া দাওয়াসহ নানা আয়োজন রয়েছে এ উপলক্ষে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সারোয়ার উদ্দিন চৌধুরী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
