ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৩:১৭ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামের এক যুবকের মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


মৃত্যু তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।


সহকর্মী মফিজুল জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে দায়িত্ব পালন করার সময় তার চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। সে কারনে তিনি রাতে আগেই ঘুমিয়ে পড়েন এবং তুষারকে রাত আড়াইটার সময় ঘুম থেকে ডেকে দিতে বলেন। কিন্তু তুষার তাকে রাতে ডেকে দেয়নি। তিনি শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় জেগে গিয়ে তুষারকে খুঁজতে থাকেন। তুষারকে না তিনি কাজে লেগে যান। এদিন সকাল ৭টা পর্যন্ত তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। পরে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।


খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
                        

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯