ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার এবং অস্র গোলাবারুদ সহ বনদস্যু আটক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৬:২৪ অপরাহ্ন

banglahour


অপারেশন ম্যানগ্রোভ শীল্ড আওতায়  সুন্দরবনে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত  দয়াল বাহিনীর ১  সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল)  বিকালে কোস্ট গার্ড
পশ্চিম জোন সদর দপ্তর এক প্রেস ব্রিফিং করে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন,দস্যু দমনে সুন্দরবনে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় বনদস্যু দমনে অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ১৫ এপ্রিল মোংলা জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে মুর্তি খাল এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযানের  সময় অপহরণকারীরা পালিয়ে যায়।

অন্যদিকে,  শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।দস্যু তরিকুল  খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দস্যুতা করে আসছিল।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯