ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে মাদক জুয়া সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৭:৫১ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিস্তার রোধ, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মাদক বিরোধী কমিটি,এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের উপস্থিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,কটিয়াদী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কটিয়াদী পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মোঃ হামিদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, মাদক ও জুয়া এ দুটি সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে মাদক জুয়া এ দুটির জন্য যুবসমাজ আজ
ধ্বংসের মুখে দিশেহারা হয়ে পড়েছে। এই যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
এলাকায় যারা মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকার যুবকদের খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তারা আরো বলেন, সমাজে এসব অসামাজিক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের ধরে নিজেদের হাতে আইন না তুলে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

এলাকাকে মাদক,জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯