রাজবাড়ীর কালুখালীতে, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় ও রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে ১২.৩০ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । বৃত্তি পরীক্ষায় মোট ১১০১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র দুটি পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
কেন্দ্র পরিদর্শনকালে ইউএনও মোঃ মেজবাহ উদ্দিন বলেন উৎসব মুখর পরিবেশে প্রার্থমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দুটি নকল মুক্ত রাখার জন্য কঠোর নজরদারীতে রাখা হয়েছে। পরিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবারের বৃত্তি পরীক্ষায়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
