চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারি গ্রামে পানিতে ডুবে রুফাইয়িত হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত রুফাইয়িত মেহেরপুর জেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৭ এপ্রিল) নানা বাড়ি বোয়ালমারি গ্রামে বেড়াতে এসেছিল রুফাইয়িত। শনিবার (১৮ এপ্রিল) সকালে নানা বাড়ির পাশের গর্তে কাছে খেলছিল সে।
পরে অসাবধানতাবসত গর্তের পানিতে ডুবে যায় রুফাইয়িত। অনেক খোঁজাখুঁজির পর গর্তের পানিতে ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যররা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
