ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত দুই

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৯ অপরাহ্ন

banglahour


মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সপ্তাহের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ (শনিবার) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।


আজ (শনিবার) সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গতরাতে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়।


পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী মো. মুয়াজ শুক্রবার রাতে মীর হামিদুরের কক্ষে গিয়ে বাইকে তেল ভরা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হামিদুর ও তার সহযোগিরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেয়। পরে মীর হামিদুর চা খেতে বাইরে গেলে স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে হামিদুরের গ্রুপের সদস্যরা মুয়াজকে ধাওয়া করলে তিনি একটি কক্ষে ঢুকে পড়েন। এরপর মুয়াজকে উদ্ধার করতে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।


ময়মনসিংহ মেডিকেল কলেজর অধ্যক্ষ ডা. মো. নাজমুল আলম খান জানান, রাতেই দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আহত মো. মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত শিক্ষার্থী মীর হামিদুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় এনাটমী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জড়িত নাফিউল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯