ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ডিউটিরত পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(২ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour

খুলনা রেলওয়ে জেলার পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।


নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)।


ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।


পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।


পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯