ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাম- রুবেলা ক্যাম্পেইন নিয়ে রাঙ্গামাটিতে প্রেস কনফারেন্স

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ২:১৫ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি জেলায় হাম- রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর প্রয়োজনীয়তা উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১২টায় সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।

জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডা: আব্দুল্লাহ আল মান্নান, ডা: প্রতিক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।

সভার শুরুতে হাম-রুবেলা নিয়ে সচেতনতামুলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শিশুদের হাম-রুবেলার চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে দেশের প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। বক্তারা বলেন, হাম-রুবেলা নিয়ে আতংকিত না হয়ে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সকলের প্রতি আহবান জানানো হয়।


আগামীকাল ২০ এপ্রিল সকাল ১০টায় রাঙ্গামাটি বায়তুল সরফ কমপ্লেক্স মাদ্রাসায় হাম-রুবেলার ক্যাম্পেইন উদ্বোধন করা হবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯