দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তপন চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের বাসিন্দারা। দ্রুত তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশি সুমন রায় বলেন, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে হঠাৎ করেই আগুনের দাউদাউ করে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে দেখি যে তাদের দোতলা ঘরে স্বামী স্ত্রী বসবাস করতেন হঠাৎ করেই দাও দাও আগুন এবং তাদের শীতকালে লোকজন এগিয়ে এসে দেখে যে তাদের ঘর থেকে দোয়ার আগুন বের হচ্ছে আমরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি এবং পরে একপর্যায়ে আগুন একটু নিয়ন্ত্রণে আসলে ফ্রিতে নারী লতা সরকারের লাশ পড়ে আছে এবং তার শরীরসহ বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায় পরে বাথরুম থেকে স্বপন চন্দ্র সরকার মারা গিয়ে পড়েছিল।
সুবীর চক্রবর্তী ছোটন বলেন রাতে চিৎকার শুনে এগিয়ে এসে দেখি তাদের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে অনেক পরে ছায়ার ফায়ার সার্ভিসের লোকেরা এসে দুই স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে এদের মধ্যে স্ত্রী লতা সরকারের শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছে তাকে চেনার উপায় ছিল না পরবর্তীতে হিন্দু ধর্মালম্বী অনুসারে তাদের দুজনের লাশ দিনাজপুরের সিতায় নিয়ে যাওয়া হয়েছে
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
