ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ১:৫১ অপরাহ্ন

banglahour


দেশজুড়ে হামের প্রাদুর্ভাব রোধ করতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই আলোকে রাঙ্গামাটিতেও হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 
সোমবার (২০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি বায়তুর শরফ কমপ্লেক্সে মাদ্রাসার অস্থায়ী টিকা দান কেন্দ্রে এই কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সিনিয়ন স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় ও রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন পিপিএম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক দেবপ্রিয় চাকমা, রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে, ডাক্তার প্রতীক সেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন। 


এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সবাইকে শিশুদের টিকা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


এবারের টিকা কর্মসূচীতে রাঙ্গামাটি জেলায় ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। রাঙ্গামাটি জেলার ৪৯টি ইউনিয়নের ১৫৬টি ওয়ার্ডে ১ হাজার ২৭২টি সেন্টার, ৩৫৪টি স্কুল ও ১০টি স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। 
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই উত্তম। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসময় টিকাদান কেন্দ্রে টিকা দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মা ও শিশুদেরকে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯