ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বান্দরবান ৩০০নং আসন থেকে মনোনয়ন পেয়েছেন এডভোকেট মাধবী মারমা।
দলটির পক্ষ থেকে বলা হয়, সংরক্ষিত নারী আসনে যোগ্যতা, অভিজ্ঞতা ও জোটের ভারসাম্য বিবেচনায় এনে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
