শাম্মী আক্তার সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা যায়, মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
