ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভাঙ্গায় সেফটি ট্যাঙ্কে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু,

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৪:১৬ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের সেফটি ট্যাংকে পড়ে মাসুম শেখ (৫২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার সময় ভাঙ্গা পৌরসভার কোটপাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সে বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের পুত্র।

এ বিষয় ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, পৌরসদর কোর্টপাড় মাছ বাজার সংলগ্ন বহুতল ভবনের কাজ চলছিল। সকাল ৯ টার দিকে মাসুম শেখ নামের নির্মাণ শ্রমিক সেফটি ট্যাংকির মধ্যে প্রবেশ করে। নিচে নামার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ট্যাংকিতে জমা গ্যাসের কারণে এমন হতে পারে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আবু জাহের বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়েছি। সেফটি ট্যাংক পরিস্কার করার শুরুতে কিছু নিয়ম রয়েছে, সেগুলো পালন না করার জন্যই এমন হয়েছে বলে মনে করছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম