ঢাকা, ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৩ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৪:১৭ অপরাহ্ন

banglahour


খুলনায়  হাম-রুবেলা  টিকাদান কার্যক্রম শুরু  হয়েছে।  আজ সকাল সাড়ে ৯টায় নগরীর কাস্টম ঘাট এলাকায় আমীরা বানু বেগম মাতৃ সদন কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি সকলে শিশুদের টিকা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি জোরালো আহবান জানান। 


আজ থেকে শুরু হয়ে আগামী  ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। খুলনা বিভাগের দশ জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।  খুলনা মহানগরীতে ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মহানগরীর ২৫৬ টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদানকারী সুপারভাইর থাকবেন ৬২ জন এবং ২০৬ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে।


খুলনা বিভাগের ১০ জেলায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯