ঢাকা, ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডিম খেয়ে স্কুলে যাওয়া হল না;মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৪:১৮ অপরাহ্ন

banglahour


মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) এর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বাগেরহাটের মোংলা পৌর ১নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা খানম জানান, সকালে  শিমু খাবার খেয়ে  স্কুলে আসবে, এজন্য ওর মা শিশুটিকে দোকান থেকে ডিম আনতে বলে। ডিম কেনার জন্য দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) আতিকুর রহমান  জানিয়েছেন, লাশ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি।অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯