ঢাকা, ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৬ লাখ ৩ হাজার ৮৩১ শিশুকে টিকার লক্ষ্যমাত্রায়

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৪:১৯ অপরাহ্ন

banglahour

সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৬ লাখ ৩ হাজার ৮৩১ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 
আজ (সোমবার) সকালে নগরীর সিভিল সার্জন কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রোকনুজ্জামান রোকন।


এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোত্তাকিম, ময়মনসিংহ সিটি করপোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক, বক্ষব্যধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. নাসির উদ্দিনসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জেলার ১৩ উপজেলায় ৩ হাজার ৬ শত ৪৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১ ডোজ গজ টিকা দেয়া হবে। যারা ইতিপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ গজ টিকা নিয়েছে, তাদেরসহ ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচিতে ১ ডোজ গজ টিকা দেয়া হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেয়া হবে। ছুটির দিন ছাড়া এই টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত  চলবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯