কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী গ্রাম নির্ভয়পুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন। সোমবার রাত তিনটায় শাড়িগুলো জব্দ করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সুত্রে খবর পেয়ে মথুরাপুর বিওপির দায়িত্বরত একটি টহলদল নির্ভরপুরে অভিযান চালায়। এসময় ভারতীয় সীমান্তের ৫শ গজের মধ্যে মালিক বিহীন শাড়িগুলো জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।
জব্দকৃত মালামালগুলো আইনী প্রক্রিয়া শেষ করে কাস্টমসে জমা দেয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
