ঢাকা, ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে আসামীদের হামলায় ৫ পুলিশ আহত

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৩:৪৯ অপরাহ্ন

banglahour


ফরিদপুরের চরভদ্রাসনে আসামী ধরতে গিয়ে আসামী ও তার সহযোগীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার সকালে চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের  চর ছালেপুরে ছোরমান খাঁর বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জল হোসেন। তাঁদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে আহত পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে একটি মামলার আসামী ওই এলাকার ছোরমান খাঁ'র ছেলে কবির খাঁ কে গ্রেপ্তার করতে যায়। বাজার থেকে কবির খাঁকে আটক করে তার হাতে হ্যান্ডকাফ লাগায়। এ সময় বাজারে থাকা কবির খাঁর ভাই ও সমর্থক স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর হামলা চালিয়ে কবির খাঁকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান জানান, পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হলেও তারা ভর্তি হয়নি।

চরভদ্রাসন থানার (ওসির দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিদর্শক মোঃ রফিকুজ্জামান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কবির খাঁকে আটক করা হয়। এ সময় তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে পুনরায় আটক ও ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯