কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬খ্রিঃ উদ্বোধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ্ আল শাফি'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম আব্দুল্লা-বিন্ শফিক।
'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচীর আয়োজনে প্রথম দিন বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী আয়োজিত আগামী এক সপ্তাহ উপজেলার বিভিন্ন এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, কুইজ প্রতিযোগিতা, উঠান বৈঠক'সহ নানা রকম অনুষ্ঠান বাস্তবায়ন করবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পরিসংখ্যানবিদ মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক তথ্য ও পরামর্শ সংবলিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী সার্জন ডা. মো. সাইমুন ইসলাম ইমন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
