সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে। দুপুরে সিলেট স্বাস্থ্য বিভাগের হিসেবে এ তথ্য জানা গেছে। এ নিয়ে সিলেটে হাম সনাক্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
সিলেটে মারা যাওয়া তিনজন শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিউতে ভর্তি ছিলো।
এদিকে- সিলেটে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন- হামের জন্য বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালে দুপুর পর্যন্ত ৮১ জন রোগী ভর্তি রয়েছে।
এ হাসপাতাল থেকে ইতিমধ্যে ৫শতাধিক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউতে রোগী ভর্তি রয়েছে ডা. মিজানুর রহমান, আবাসিক চিকিৎসক, শামসুদ্দিন হাসপাতাল সিলেট।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
