ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, দত্তক নিতে ভিড়

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:৫২ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারীর ছেলে সন্তান প্রসব হয়েছে। পরিচয়হীন এই নারীর নবজাতকের পিতা কে—এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মধ্যে।

উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ সড়কের মধ্যপাড়া বাজারে রোববার (২৬ এপ্রিল) রাতের কোনো এক সময় ওই ভবঘুরে নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন।

এদিকে নবজাতকের ভরণপোষণের দায়িত্ব নিতে এলাকার অনেকেই আগ্রহ প্রকাশ করে ভিড় করছেন। বর্তমানে একই গ্রামের একটি পরিবারের হেফাজতে রয়েছে শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে হঠাৎ অপরিচিত এক ভবঘুরে নারীকে মধ্যপাড়া বাজারে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরদিন ভোরে তার সন্তান প্রসব হয়েছে দেখতে পান এলাকাবাসী। এ সময় তার পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন আচরণ করতে থাকেন তিনি। পরে স্থানীয়রা ঘিলাকান্দী গ্রামের একটি পরিবারের হেফাজতে মা ও শিশুটিকে রাখেন। বিষয়টি জানাজানি হলে নবজাতকের দায়িত্ব নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করে ভিড় করেন।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল বলেন, সকালে লোকজন সন্তান প্রসবের খবর পেয়ে ভিড় করেন। মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে। তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। আমরা তাকে উদ্ধার করে আপাতত একজনের বাড়িতে রেখেছি।

বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রশাসনকে অবহিত করব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, বিষয়টি আমি জেনেছি। কেউ ইচ্ছা করলেই দত্তক নেওয়ার সুযোগ নেই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি দেখা হবে। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করব।


ছবি: কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলে সন্তান প্রসব করে — সংগৃহীত

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯