ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা পদ্মা ডিপোরের টার্মিনাল থেকে অবৈধ ১০ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(১ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:২৮ অপরাহ্ন

banglahour


খুলনা পদ্মা ডিপোরের টার্মিনাল থেকে অবৈধ ১০ ব্যারেল  জ¦ালনী তেল আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। সোমবার দুপুর আড়াইটায় খালিশপুর পদ্মা ডিপোর পাশে টার্মিনাল থেকে এন এস আই এর সদস্যরা ওই অবৈধ জ¦ালানী তেল আটক করে। 


গোয়েন্দা সংস্থার সদস্যরা জানায় , সোমবার সকাল ১০ টা থেকে ২টা ২০ মিনিট  পর্যন্ত খালিশপুর কাশিপুরস্থ পদ্মা অয়েল ডিপোর টার্মিনালের অভ্যন্তরে অবৈধভাবে কালো বাজারে বিক্রির উদ্দেশ্য ১০ ব্যারেল ( ডিজেল ১৩৫০ লিটার  এবং অকটেন ১৫ লিটার)  জ্বালানি তেল মজুদ করে রাখে। যার বর্তমান বাজার মূল্য ১,৫৭,৩৫০ টাকা। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ওৎপেতে থাকা খুলনা এন এস আই এর মেট্রো শাখা সদস্যগণ ওই অবৈধ জ¦ালনী তেল আটক করে। পরে জেলা প্রশাসকের দপ্তরে বিষয়টি জানালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি ঘটনাস্থলে আসেন।  

এ সময় তিনি জব্দকৃত জ্বালানি তেল পদ্মা ডিপোর গোডাউনে সাময়িকভাবে সিল গালা করে রাখা নিদের্শ দেন। এলাকা বাসীর প্রশ্ন তাহলে এ তেল পদ্মা ডিপোথেকে কিভাবে পাচার হলো। অন্য একটি সূত্র বলছে ডিপোর ভেতর একটি বড় চক্র দীর্ঘদিন এ তেল চুরি ও পাচারের সাথে যুক্ত রয়েছে। যা গভীর ভাবে তদন্ত করলে থলের বেড়াল বের হয়ে যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯