ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:০৭ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাস স্টেশন এলাকায় (সিএনজি) থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০পিস ইয়াবা জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের গোয়েন্দা।
এ ঘটনায় সিএনজির চালককে আটক করা হয়েছে।


আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর  গ্রামের মো; হাসান  ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, 
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার  দিকে পুলিশের নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনের এলাকায় তল্লাশি 
জোরদার করে। 


এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। 


তবে পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় চালক মো. জান্নাত উল্লাহ সাঈদ  আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা'র ওসি (তদন্ত) 
মো: একরাম উল্লাহ জানান, 
নাইক্ষ্যংছড়ি  উপজেলায় মাদক পাচার, চোরাচালান পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম