ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লৌহজংয়ের মেয়ে নবনীতার গৌরবময় অর্জন, RTV’র ‘Marks All Rounder’-এ প্রথম রাউন্ডে শীর্ষস্থান

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। জেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)।

(২ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১০:২৪ অপরাহ্ন

banglahour

প্রতিভা কখনো প্রতিকূলতার কাছে হার মানে না—বরং প্রতিকূলতাকে জয় করেই নিজের আলো ছড়ায়। সেই সত্যকেই নতুন করে প্রমাণ করলেন মুন্সিগঞ্জের লৌহজংয়ের কৃতী শিক্ষার্থী নবনীতা জাহান ওহীমনি।


RTV’র জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘Marks All Rounder’-এর কবিতা আবৃত্তি বিভাগে প্রায় ১২০০ প্রতিযোগীর মধ্যে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে প্রথম রাউন্ডেই প্রথম স্থান অর্জন করেছে নবনীতা।


তার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং লৌহজংবাসীর জন্যও গর্বের বিষয়। সাফল্যের পেছনে রয়েছে তার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং স্বপ্নপূরণের প্রবল প্রত্যয়।


নবনীতা বর্তমানে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাবা, সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ তৌফিক আহমেদ বুলেট, কন্যার এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন।


নবনীতার এই সাফল্য আবারও প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে যেকোনো স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।


লৌহজংবাসীর পক্ষ থেকে নবনীতা জাহান ওহীমনিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার আগামীর পথ হোক আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯