ময়মনসিংহে চব্বিশ ঘন্টায় হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু : চিকিৎসাধীন রয়েছে ৭৪
ময়মনসিংহ প্রতিনিধি
হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান থাকলে ময়মনসিংহে দিন দিন হামের প্রকোপ বাড়ছে। হাম উপসর্গে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৭ মার্চ হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান জানান, গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু এবং হাসপাতালে নতুন করে ৩২ শিশু ভর্তি এবং ৩৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর হাসপাতালে ৭৪ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯২৫ শিশু ভর্তি ও ৮৩১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ২০ শিশু মারা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
