ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১২:৩৬ অপরাহ্ন

banglahour

জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে জজ কোট মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: আহসান তারেক।

সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বিচারক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন,
জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মিহির চাকমা, বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন।

সভায় বক্তারা বলেন, সাধারন জনগনের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ সরকারী খরচে আপোষের মাধ্যমে নিষ্পত্তিতে লিগ্যাল এইড গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। অসহায় মানুষের সেবায় সরকারী খরচে  লিগ্যাল এইডের এই সেবার বিষয়টি জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িযে দিতে সকলের প্রতি আহবান জানানো হয়।

আলোচনা সভার আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯