বরিশালের হিজলা উপজেলার জানপুর এলাকার মেঘনা নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ ফাঁড়ি।
সোমবার দিবাগত রাত একটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পঁচাগলা অবস্থায় লাশটি উদ্ধার করে নৌপুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে লাশটি পানিতে ভেসে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
