ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোলাহাটে মধ্যরাতে তেল পাচারচেষ্টা ব্যর্থ, তেলবাহী গাড়িসহ যান জব্দ

সারাদেশ | মোঃ আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ দিন আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:১৫ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গভীর রাতে জ্বালানি তেল পাচারের সময় অভিযান চালিয়ে তেলবাহী গাড়ি, ট্রলি ও ড্রামসহ  জব্দ করেছে পুলিশ।

সোমবার ২৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ উপজেলার সোনাজল বিল এলাকার একটি ইটভাটায় অভিযান চালায়। এসময় পাচারচক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ তেল ও তেলবাহী গাড়ি ট্রলি  কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তোলার কাজ চলছিল। খবর পেয়ে এসআই মো. শাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ তেলবাহী একটি গাড়ি (চট্ট মেট্রো-ঢ ৪১-০৮৩০), পাচারে ব্যবহৃত ট্রলি ও ভুটভুটিসহ মোট আটটি যানবাহন এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা অধিক দামে তেল বিক্রি করছে। তাদের দাবি, কিছু পাম্প মালিক কৃষকদের বঞ্চিত করে ট্রলি ও ট্রাক্টর মালিকদের কাছে বেশি দামে তেল সরবরাহ করছেন।
তবে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ অভিযোগ অস্বীকার করে বলেন, জব্দকৃত তেল তাদের স্টেশনের নয়। তার দাবি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে তাদের স্টেশনের জন্য বরাদ্দকৃত তেল এখনো পৌঁছেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়। জব্দকৃত তেল ও যানবাহনের উৎস শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তেল পাচার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯