ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাই বন বিভাগের অভিযানে ১৬কেজি ওজনের মহাবিপন্ন প্রজাতির আইল মাছ উদ্ধার

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:১৫ অপরাহ্ন

banglahour


পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগের অভিযানে মহাবিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের একটি বাঘা আইল মাছ উদ্ধার করা হয়েছে। পরে রাতে স্থানীয়দের উপস্থিতিতে কেরোসিন তেল দিয়ে মাটিতে গর্ত করে মাছটিকে পুতে ফেলা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গোপন সুত্রের খবর পেয়ে কাপ্তাই উপজেলার জেটিঘাট হতে ৪ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাঘা আইল মাছ উদ্ধার করে। এটি কর্ণফুলী নদী হতে কোন জেলে শিকার করে বিক্রি করার জন্য আনে। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে সন্ধ্যায় জেটিঘাট হতে মহাবিপন্ন প্রজাতির বাঘাই আইল মাছটি উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসি। এটি বাংলাদেশে শিকার,পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ এবং এটি লাল তালিকাভুক্ত। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশ অনুযায়ী রাত সাড়ে ৯টায় উদ্ধার হওয়া মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলি।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯