ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


পরে সকাল ৯টায় জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা আইনজীবী কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা জেলার গরিব ও অসহায় মানুষের মাঝে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের এ মহৎ উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গ্রামাঞ্চলে নাটক, জারি-সারি গান, উঠান বৈঠক, ব্যানার, পোস্টার ও বিলবোর্ডের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
এ সময় আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও এনজিও কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


সভাপতির বক্তব্যে জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন,
“সবার সহযোগিতায় জেলার গরিব ও অসহায় মানুষের কাছে সরকারের আইনগত সহায়তা কার্যক্রম পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।


তিনি জানান, ২০২৫ সালে চুয়াডাঙ্গা জেলা আইনগত সহায়তা কমিটির কাছে ৭৪৬টি আবেদন জমা পড়েছে। এছাড়া আইনগত সহায়তা অফিসের মাধ্যমে এ পর্যন্ত ১৫ হাজার ২৯৬টি যৌতুক ও পারিবারিক মামলা নিষ্পত্তি করে ৮৬ লাখ ৬৮ হাজার টাকা উপকারভোগীদের মাঝে প্রদান করা হয়েছে। বর্তমানে ৩ হাজার ২৪৩টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।


আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইজন আইনজীবীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯