ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:১৮ অপরাহ্ন

banglahour

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর বারোটা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। 

বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুয়া সুখি বলেন খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার শংকা করছে। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলাহয়েছে সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯