ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাল বৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত, আংশিক ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক বসতঘর

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১৯ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে অন্তত ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত অর্ধ শতাধিক বসত বাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।


প্রাথমিকভাবে স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

এছাড়াও লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার ব্যাপক বেকাদায় রয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯