ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারাদেশ | মোঃ আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১৯ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:৪৫ অপরাহ্ন

banglahour

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই এবং ধূমপানের মতো প্রাথমিক আসক্তি থেকেও দূরে থাকতে হবে।

তিনি আরও জানান, বর্তমানে ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস এবং সোনা মসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু।


আলোচনা সভায় প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


সবশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে মাদকবিরোধী শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯