ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুরমা নদী মৃতপ্রায়, বাস্তব চিত্র প্রধানমন্ত্রীকে দেখানো হবে: সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১৫ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৯:৩৪ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে বিশ্বে পরিচিত করেছে এমন কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে আলী আমজদের ঘড়ি ও চাঁদনীঘাটের সিঁড়ি অন্যতম, যা সুরমা নদীর তীরেই অবস্থিত। কিন্তু দুঃখজনকভাবে সুরমা নদী বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।
তিনি বলেন, “আমি আগামী ২ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই বাস্তব চিত্র দেখাব।”


মঙ্গলবার ক্বিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


সিসিক প্রশাসক আরও বলেন, “সুরমা নদী আমাদের ঐতিহ্য, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই নদীকে রক্ষা ও পুনরুজ্জীবিত করতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সিলেটকে একটি আধুনিক ও আকর্ষণীয় নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি জানান, আগামী ২ মে চাঁদনীঘাট সংলগ্ন এলাকায় সিলেটের বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে তিনি সিটি কর্পোরেশন প্রাঙ্গণের খোলামাঠে সিলেটের নাগরিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯