ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বজ্র মেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত,বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকরত বহাল

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১:৩৩ অপরাহ্ন

banglahour

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী অব্যাহত রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে কুয়াকাটার বিভিন্ন স্থানে গতকাল দুপুর থেকে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারী এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ১১৪.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 

বাতাসের চাপ কিছুটা বেড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে।এদিকে পটুয়াখালী সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মৎস্যবন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯