ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ দিন আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ পরিবার ও ১ টি মাদ্রাসা কর্তৃপক্ষকে ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিচ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম উপস্থিত ছিলেন। 


উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্থ হওয়া বসতঘরের মালিক নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, মন্নান বয়াতী ও অপূর্ব হাওলাদারকে ২ বান্ডেল করে টিন ও ১ প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়। এছাড়া চাকমাইয়া ইউনিয়নের আংশিক ক্ষতিগ্রস্থ নিশানবাড়িয়া আল-মদিনা হাফিজী মাদ্রাসা কর্তৃপক্ষকে ১ বান্ডেল টিন এবং  মরিয়ম বেগমকে ২ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯