ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:২৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত কবির হোসেন রুবেল (৩৫) আকুয়া চৌরঙ্গী মোড়ের বাবুল মিয়ার ছেলে।

আজ (বুধবার) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার অভিযুক্ত কবির হোসেন রুবেলের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


কোর্ট ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান বলেন, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রুবেল মিয়া পিছন থেকে মুখ চেপে ধরে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। সেইসাথে কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের লোকজনকে ঘটনাটি বলে দেয়। শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

রাস্ট্র পক্ষে বিশেষ সরকারি আইনজীবী মজিবুর রহমান ও অভিযুক্তের পক্ষে নজরুল ইসলাম চুন্নু  মামলাটি পরিচালনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯