ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে যুবককে ইতালী পাঠানোর নাম করে প্রতারণা করে জমি লিখে নিয়েছে মানবপাচারকারী মানিক

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(১ দিন আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:৩২ অপরাহ্ন

banglahour

ভৈরবে শরমিন মিয়া নামে যুবককে ইতালী পাঠানোর নাম করে প্রতারণা করে জমি লিখে নিয়েছে মানবপাচারকারী মানিক মিয়া । শুধু জমি লিখে নিয়েই ক্ষান্ত হননি।ওই যুবকবেক  লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয় মানবপাচারকারী। পরে যুবককে আটকে রেখে  ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে চক্রটি ।  মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে শারিরীক ও অমানুষিক নির্যাতন চালায় দালাল চক্রটি । পরে মুক্তিপণ দিয়ে দেশে এসেছে শরমিন মিয়া । দেশে এসে এমন লোম হর্ষক ঘটনার বিচার দাবী করে মানব পাচার ও প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল নং-২ কিশোরগঞ্জ এ  মানবপাচারকারী মানিক মিয়া ও তার সহযোগী সামাদ লেংটাসহ ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করলে আদালত ভৈরব থানাকে মামলাটি এফআইআর করে একটি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় । 

এ ঘটনায় ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় মামলাটি নথিভ’ক্ত করেছে বলে জানাযায় । মামলার বিবরন ও নির্যাতন ও প্রতারণার স্বীকার শরমিন মিয়া জানায়, বিগত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর পৌর শহরের রাম শংকর পুর গ্রামের  আঃ মন্নান মিয়ার পুত্র শরমিন মিয়া বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলে একই গ্রামের   বাচ্চু ফকিরের পুত্র মানবপাচারকারী মানিক মিয়ার সহযোগী সামাদ লেংটা  তাকে লিবিয়া হয়ে বৈধ পথে  ২০ লাখ টাকার মাধ্যমে ইতালী পাঠানোর প্রস্তাব দেয় ।  কিন্ত  তার কাছে  নগদ ২০ লাখ  টাকা না থাকায় ৬ শতাংশ জমি বিক্রির সিদ্ধান্ত নিলে  সামাদ লেংটা জানতে পেরে জানায় নগদ টাকা দেয়ার দরকার নেই । জমি বিক্রি না করে মানবপাচারকারী মানিকের নামে লিখে দিলেই হবে  এ বিষয়ে জানতে মানিকের সাথে একাধিকবার ফোনে কথা বলিয়ে দেয় সামাদ লেংটা । 

পরে মানিকের ইতালী পাঠানোর আশ্বাসে মানিকের নামে গত ২৮ আগষ্ট ২০২৫ ইং তারিখে ( ৬ শতাংশ জমি সাব কবলা রেজিষ্টী  দলিল নং-৫৮৮২-২৫) লিখে দেয় ।  কিন্ত পরবর্তীতে তাকে  লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দেয় মানবপাচারকারী চক্রের মূল হোতা মানিক মিয়া ।  পরে তাকে অজ্ঞাত ও নির্জন বাসায় নিয়ে জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে । উক্ত টাকা দিতে অপরগতা জানালে শারিরীক ও অমানুষিক নির্যাতন চালায় । নির্যাতন সয়তে না পেরে বাড়িতে পরিবার ও স্বজনদের জানালে  । পরে তারা বাধ্য হয়ে ১৫ লাখ টাকা জোগাড় করে সামাদ লেংটাকে দিলে তারা লিবিয়া থেতে শরমিন মিয়াকে দেশে পাঠায় ।


এ বিষয়ে  জানতে মানিক মিয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় ।


এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় মামলাটি নথিভ’ক্ত করা হয়েছে । মানিকসহ মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯